News71.com
 Bangladesh
 02 May 16, 09:52 AM
 653           
 0
 02 May 16, 09:52 AM

কিলোমিটার প্রতি ২ পয়সা হারে বাস ভাড়া কমছে

কিলোমিটার প্রতি ২ পয়সা হারে বাস ভাড়া কমছে

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম কমানোর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব দিলেও বাসমালিকরা ২ পয়সা ভাড়া কমাতে রাজি হয়েছেন।

আজ দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠকে এ প্রস্তাব দেন বাস মালিকরা।

বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, বাস মালিকরা কিলোমিটার প্রতি ২ পয়সা কমানোর প্রস্তাব করেছেন। তাদের এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে।

তিনি বলেন, বৈঠকে বিভিন্ন জন বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন। এর ভিত্তিতে আমরা সুপারিশ করেছি। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

সভায় বাস মালিকরা বলেন, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২১ বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি।

উল্লেখ্য, বৈঠকে বিআরটিএ এর উর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক নেতারা  উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন