News71.com
 Bangladesh
 02 May 16, 10:02 AM
 695           
 0
 02 May 16, 10:02 AM

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু ।।

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল হাসান (১৯) ও টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে সিরাজ মিয়া (৩০)।আজ কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজ মিয়ার পরিবারে দাবি, কালবৈশাখী ঝড়ের সময় সিরাজ মিয়া মাছ ধরতে নাফ নদীতে যায়। মাছ শিকার শেষে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে নিহত রবিউল হাসান লবনের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান।

এদিকে টানা এপ্রিল জুড়ে বৈশাখের প্রখর রোদ, তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। হঠাৎ কালবৈশাখীর থাবায় জনমনে স্বস্থি এলেও বিপর্যস্থ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। এতে কাঁচা ঘর-বাড়ি, গাছপালার ক্ষতি হয়েছে। ভেসে গেছে লবণ মাঠ। ঘটেছে নৌকা ডুবির ঘটনা। নিখোঁজ রয়েছেন নৌকাসহ অনেক মাঝিমাল্লা। আজ ভোর রাতে উত্তর-পশ্চিম আকাশে হঠাৎ কালো মেঘ, বজ্রের গর্জন এবং প্রবল দমকা বাতাস শুরু হয়। গরমে অতিষ্ঠ লোকদের অনেকে বৃষ্টিতে ভিজে স্বস্তিতে আম কুড়াতে বের হয়। বাতাসের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় কাঁচা ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের ঘেরা-বেড়া, গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলের। অন্যদিকে বিদ্যুতের তার ছিঁড়ে কিংবা তারের ওপর গাছপালা পড়ে অনেক এলাকা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন