News71.com
 Bangladesh
 02 May 16, 10:13 AM
 718           
 0
 02 May 16, 10:13 AM

চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জে হেরোইনসহ আটক ২ ।।

চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জে হেরোইনসহ আটক ২ ।।

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাটা গ্রাম থেকে ১১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের আকসার মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (৪৭) ও শিবগঞ্জ উপজেলার ঢুলিপাড়ার আতাউর হোসেনের ছেলে সাকের হোসেন (১৯)।

র‌্যাব-৫ সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন