News71.com
 Bangladesh
 02 May 16, 10:15 AM
 734           
 0
 02 May 16, 10:15 AM

অপহরণের ৭ দিন পর ২ ছাত্রী উদ্ধার...

অপহরণের ৭ দিন পর ২ ছাত্রী উদ্ধার...

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুধারামের চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডিগি গ্রামে আলী উল্যার স্কুল পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্রী (১৫) কে অপহরণের ৭দিন পর আজ সুধারাম থানা পুলিশ শরিয়তপুর থেকে উদ্ধার করেছে।

নিজ এলাকা থেকে মাইজদী হাসপাতালে আসার পথে পার্শ্ববর্তী হুগলী গ্রামের সুজন নামের বখাটে যুবক স্কুল ছাত্রীকে অপহরণ করে শরীয়তপুর জেলায় নিয়ে যায় এবং সেখানে তার এক আত্মীয় বাড়িতে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানা জানি হয়ে গেলে ৭ দিন পর তাকে উদ্ধার করে। ভিকটিম চরমটুয়া পানামিয়া টি.এস উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়। ভিকটিমের স্বজন শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, সুধারামের নেয়াজপুর ইউনিয়নের বেলানগর গ্রামের গোলাম সাত্তারের মেয়ে এক কলেজ ছাত্রী (২১) কে একই এলাকার মো: মিশু নামের এক যুবক অপহরণ করে মাইজদী সাতানী পুকুর পাড় এলাকার এক বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম কৌশলে ছুটে এসে আজ বিকালে সুধারাম থানায় বিরুদ্ধে তার বিরুদ্ধে অপহরণ মামলা করে। দুই ভিকটিমকে বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ঘটনা সত্যতা স্বীকার বলেন, দু'ছাত্রীকে সুধারাম থানা পুলিশ উদ্ধার করেছে এবং অপহরণ মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন