News71.com
 Bangladesh
 02 May 16, 11:37 AM
 709           
 0
 02 May 16, 11:37 AM

রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িত তারই শিক্ষার্থীরা।।

রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িত তারই শিক্ষার্থীরা।।

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার সঙ্গে একই বিভাগের দুই শিক্ষার্থী জড়িত বলে দাবি করেছে পুলিশ।

জড়িতদের একজন শরিফুল ইসলাম। অন্যজনের নাম জানায়নি পুলিশ। তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলেও নিশ্চিত হয়েছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ বলেন, এ দুজনকে আটক করা গেলে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের রহস্য বের করা সম্ভব হবে।

তিনি বলেন, আদর্শিক কারণে মৌলবাদী সংগঠন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে-এটা নিশ্চিত হয়েছে পুলিশ। একই বিভাগের (ইংরেজি) দুই শিক্ষার্থী এ হত্যাকাণ্ডে জড়িত। তারা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

সরদার তমিজউদ্দীন বলেন, শিক্ষক হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাবা আব্দুল হাকিম ও ভাই আরিফুল ইসলাম রয়েছে। তাদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা বলছে, শরিফুলের সঙ্গে পারিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই। দুই বছর ধরে শরিফুল বাড়ি ছাড়া। সে বিশ্ববিদ্যালয়েও যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন