News71.com
 Bangladesh
 03 May 16, 10:02 AM
 620           
 0
 03 May 16, 10:02 AM

বাংলাদেশের সঙ্গে কোন বিরোধ নয়, সুসম্পর্ক চায় মিয়ানমার ।।

বাংলাদেশের সঙ্গে কোন বিরোধ নয়, সুসম্পর্ক চায় মিয়ানমার ।।

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ‘কোনো বিরোধ’ দেখেন না জানিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী ইউ থিন উ বলেছেন, তার দেশের নতুন সরকার প্রতিবেশী সব দেশের সঙ্গে ‌‘সুসম্পর্ক’ গড়ে তুলতে চায়।

দীর্ঘ সামরিক শাসন পেরিয়ে গণতন্ত্রের পথে পা রাখা দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসির (এনএলডি) ৮৯ বছর বয়সী এই প্রধান পৃষ্ঠপোষক ‘শান্তিপূর্ণ সহ-অবস্থান’ই তার দলের মূলনীতি বলে জানান।

গতকাল সোমবার রাজধানি ইয়াঙ্গুনে এনএলডি প্রধান কার্যালয়ে একদল বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থিন বলেন, “আমি আশা করি, সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধা হবে।”

যদিও প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সীমান্তসহ বেশকিছু বিষয় অমীমাংসিত রয়েছে বাংলাদেশের। এর মধ্যে প্রধান হচ্ছে, দেশটির ৫ লাখের বেশি মুসলিম নাগরিকের বাংলাদেশে আশ্রয় নেওয়া।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বারবার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমারের সামরিক শাসকরা তাতে কান দেয়নি। সু চির দলের নতুন সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়।  

যদিও এরই মধ্যে এনএলডি নির্বাচনে জয়ী হয়ে মাসখানেক হল সরকার গঠন করেছে, যাতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রধানমন্ত্রী হতে না পেরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সু চি।

মিয়ানমারে গণতান্ত্রিক যুগের শুরুর পর প্রতিবেশী দুই দেশের মধ্যে দূরত্ব ঘোচাতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে ইয়াঙ্গুনের বাংলাদেশ চ্যান্সেরিতে শনিবার প্রথমবারের মতো বাংলা নতুন বছরকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয়েছে। সু চির কাছে সব প্রতিবেশীই সমান

মিয়ানমারের বর্তমান সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েও কার্যত ক্ষমতাবান অং সান সু চি তার ‘জনবান্ধব’ পররাষ্ট্রনীতিতে সব প্রতিবেশীর সঙ্গে ‌‘সুসম্পর্ক’র ওপর জোর দিচ্ছেন বলে দেশটির সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন।


সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত এবং দেশটির ইনস্টিটিউট অব স্ট্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নির্বাহী কমিটির (এমআইএসআইএস) বর্তমান সদস্য ইউ ওয়াইন লুইন বলেন, “তার (সু চি) কাছে সব প্রতিবেশী সমান।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন