News71.com
 Bangladesh
 03 May 16, 01:05 AM
 628           
 0
 03 May 16, 01:05 AM

দামুড়হুদায় সংখ্যালঘু খ্রিস্টান সম্পদায়ের বাড়িতে বোমা হামলা ।।

দামুড়হুদায় সংখ্যালঘু খ্রিস্টান সম্পদায়ের বাড়িতে বোমা হামলা ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গার গীর্জাপাড়ার এক সংখ্যালঘু খ্রিস্টানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গৃহকর্তা আলম মন্ডল গুরুতর আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। দূর্বৃত্তরা চারটি বোমার বিস্ফোরণ ঘটায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন বলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গীর্জাপাড়ার সনৎ মন্ডলের ছেলে আলম মন্ডল একজন গরু ব্যবসায়ী। গতকাল রাতে আলম মন্ডল তার নিজ বাড়ির ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে একদল দূর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ঘুমুন্ত আলমকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমার বিকট শব্দে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসিরা ছুটে এসে প্রতিরোধের চেষ্টা করে। এসময় আরো তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। বোমার স্লিন্টারের আঘাতে আলম মন্ডলের মা ও মাজায় ক্ষতবিক্ষত হয়েছে। খবর পেয়ে রাতেই দামুড়হুদা সদর থানা ও কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। দূর্বৃত্তদের আটক করা সম্ভব হয়নি।

ওসি আরো বলেন, আলম মন্ডল অতি দরিদ্র। মাটির ঘর। তার বাড়িতে ডাকাতি করতে এসে টাকা-পয়সা সোনা-দানা পাওয়ার কথা নয়। অন্য কোনো কারণে তার বাড়িতে বোমা হামলা হয়েছে বলে আমাদের সন্দেহ। কী কারণে এই হামলা হতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন