News71.com
 Bangladesh
 03 May 16, 04:09 AM
 668           
 0
 03 May 16, 04:09 AM

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জল পানের পর বের হলো ৬টি সোনার বার ।।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জল পানের পর বের হলো ৬টি সোনার বার ।।

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীর পেটের ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটকের পর জল পান করানো হয়। তাকে হাঁটানোর আড়াই ঘণ্টা পর টয়লেট সেরে তিনি ছয়টি সোনার বার বের করেন।

 নূর আলম নামে ওই যাত্রী খুলনার জাকির খানের ছেলে।

 বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, নূর আলম মালয়েশিয়া থেকে আসা ওডি ১৬২ ফ্লাইটে গেল রাত সাড়ে ১২টায় ঢাকা পৌঁছান। বিমানবন্দরের ৬ নম্বর বেল্টের কাছাকাছি এলে গোয়েন্দাদের তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো বলেন, এরপর তাকে জল পান করিয়ে, কাস্টমস হলে হাঁটানো হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর ১ নম্বর বেল্টের টয়লেটে গিয়ে নূর আলম তিনটি সবুজ প্যাকেটে মোড়ানো ছয়টি সোনার বার গোয়েন্দাদের কাছে দেন। এর বাইরে তার কাছে আরও একশ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়।

উল্লেখ্য, মইনুল খান বলেন, তার কাছ থেকে মোট ৭০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন