News71.com
 Bangladesh
 03 May 16, 04:11 AM
 645           
 0
 03 May 16, 04:11 AM

অনলাইন নীতিমালার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ।।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

অনলাইন নীতিমালার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ।।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে । আজ মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে সম্প্রচারের খাতটি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইন গণমাধ্যমের বিকাশে আমরা বিশ্বাসী। অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা গণমাধ্যমের সংকোচনের জন্য নয় বরং প্রাতিষ্ঠানিকীকরণের জন্য করা হয়েছে।

মন্ত্রী বলেন, গণমাধ্যম তৃণমূল পর্যায়ের মানুষের জন্যও। বর্তমান সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ কখনোই মনে করে না। আমরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। তথ্য অধিকার আইন তৈরি হয়েছে যাতে সবাই তথ্য পায়। নানা জায়গা থেকে গণমাধ্যমের ওপর চাপ রয়েছে। গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন