News71.com
 Bangladesh
 03 May 16, 04:12 AM
 693           
 0
 03 May 16, 04:12 AM

জয়কে নিয়ে মন্তব্য করায় খালেদার বিরুদ্ধে মানহানি মামলা ।।

জয়কে নিয়ে মন্তব্য করায় খালেদার বিরুদ্ধে মানহানি মামলা ।।

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতে এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলাটি করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করায় আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা হয়। বিচারক মামলাটি তদন্ত করে আগামী ২রা জুনের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন