News71.com
 Bangladesh
 03 May 16, 05:57 AM
 619           
 0
 03 May 16, 05:57 AM

এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি ।।

এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি ।।

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের এপ্রিলে আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ, যা মার্চে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, মূলত চালসহ খাদ্যপণ্যের দাম কমে আসায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন