News71.com
 Bangladesh
 03 May 16, 11:02 AM
 582           
 0
 03 May 16, 11:02 AM

ইউপি নির্বাচনের জন্য ৪৬ জেলায় মটরসাইকেল চলাচলে বিধিনিষেধ ।।

ইউপি নির্বাচনের জন্য ৪৬ জেলায় মটরসাইকেল চলাচলে বিধিনিষেধ ।।

নিউজ ডেস্কঃ ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের জন্য ৪৬ জেলার ৭২৫ ইউপিতে ৪দিন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।আগামী কাল থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী শনিবার ওইসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন নির্বাচন উপলক্ষে অতীতে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারো তাই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী ৩ দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।

ইসির নির্দেশনা সূত্রে জানা যায় ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত বেবী টেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী ৩ দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে ক্ষেত্রে শিথিলতা থাকবে ।তাছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক হাইওয়ে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহ সহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারবে ।ইসির ঘোষণা অনুযায়ী ৪র্থ ধাপে ৭ই মে ৭২৫, ৫ম ধাপে ২৮শে মে ৭৩৩ ও ৬ষ্ঠ ধাপে ৪ই জুন ৭২৪ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন