
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে ম্যাগজিন ভর্তি গুলিসহ পিস্তল ও এর বাহক মো. রাজু নামের ১ যুবকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় ।
আটক রাজু শহরের আলোচিত যুবলীগকর্মী শাহজালাল মিজির সহযোগী বলে জানিয়েছে সদর থানার এসআই মো. সৈকত হাসান।তিনি আরও বলেন গোপন সূত্রের ভিত্তিতে রাজুকে চ্যালেঞ্জ করে শরীরে তল্লাশি চালিয়ে গুলিভর্তি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
তবে ঠিক কত রাউন্ড গুলি ছিলো তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ কর্মকর্তা। রাজুকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।