
নিউজ ডেস্কঃ তীব্র তাপদাহে দিনাজপুরে লিচু চাষে বিপর্যয় দেখা দিয়েছে। লাগাতার তাপদাহ ও গরমে পরিপক্ক না হতেই প্রকৃতির রসগোল্লা গাছের লিচু গাছেই ফেটে চৌচির হচ্ছে। এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও লিচু চাষীরা।গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা। গাছে লিচু ফেটে চৌচির হচ্ছে। বিবর্ণ আকার ধারণ করছে লিচু ।
দিনাজপুরের ১৩টি উপজেলায় ২’হাজার ৪’শ হেক্টর জমিতে রয়েছে লিচু’র বাগান। এছাড়াও বসতবাড়ীতে ৪’শ ৪০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। ছোট বড় মিলে সাড়ে ৩ হাজার বাগানে রয়েছে প্রায় ৩ লাখ ২৪ হাজারের বেশি লিচুর গাছ। প্রতি বছর লিচু বিক্রি থেকে অর্জিত হয় অনুমানিক ৮০ থেকে ৯০ কোটি টাকা ।লিচু বাগান কিনে এবার ক্ষতির আশংকা করছেন লিচু বাগান মলিক ব্যাবসায়িরা ।
দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু চাষের এলাকা খ্যাত মাসিমপুর এলাকার লিচু বেদনা, বোম্বাই, মাদ্রাজি, চায়না থ্রি ও কাঠালীসহ দেশীয় লিচু গাছগুলোতে এবার রেকর্ড পরিমান ফলন আশা করা হলেও অব্যাহত তাপদাহের কারণে তা ভেস্তে গেছে। প্রচন্ড তাপদাহের কারণে বিপাকে পড়েছেন বাগান মালিক ও লিচু চাষীরা। গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা। পরিপক্ক না হতেই গাছে লিচু ফেটে যেনো চৌচির হচ্ছে ।