News71.com
 Bangladesh
 04 May 16, 12:17 PM
 617           
 0
 04 May 16, 12:17 PM

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ ।।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ ।।

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ব্যাবস্থা নিতে গড়িমসি করলেও আন্দোলনরত ছাত্র ছাত্রীদের দাবীর ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ । যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মাহফুজ রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন । মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসকে গতকাল গভীর রাতে তাকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট এলাকার নিজ ফ্লাট থেকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

আজ সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, গভীর রাতে তাকে নিজ ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। এর আগে যৌন হয়রানির প্রতিবাদে ওই শিক্ষকের বিরুদ্ধে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে এইউএসটি'র শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বসা তাৎক্ষণিক বৈঠকে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন