
নিউজ ডেস্কঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ।
আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর শহীদের স্মরণে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং নীরবতা পালন করেন।
এছাড়াও সেখানে থাকা স্মারক বইয়ে স্বাক্ষর করেন ও একটি গাছের চারা রোপণ করেন।কুয়েত প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা গতকাল বিকেলে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।
এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে।