
নিউজ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা উত্তর পাড়ায় মো. শামীম মিয়া নামে ১ এইচএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে ।বুধবার সকালে সেলো মেশিনের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। শামীম ওই গ্রামের হারেজ আলীর ছেলে। সে সরকারি এমএম আলী কলেজের ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে বাড়ির পাশে সেলো মেশিন চালু করার সময় সে বিদ্যুতের তাড়ে জড়িয়ে পরে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।