
নিউজ ডেস্কঃ আইনজীবীকে নির্যাতনের অভিযোগে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল আহসান বিপ্লব তালুকদার বাদী হয়ে আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন। আদালতের বিচারক বৈজযন্ত বিশ্বাস অভিযোগটির গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ১১ই মে শুনানির দিন ধার্য করেছেন।
ওই অভিযোগে আরো যাদের নাম রয়েছে, তার হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, এসআই আরিফুর রহমান ও এসআই মনিরুল ইসলামের নাম রয়েছে।