News71.com
 Bangladesh
 04 May 16, 09:17 AM
 623           
 0
 04 May 16, 09:17 AM

মাগুরার রূপগঞ্জে গৃহবধূকে গলাটিপে হত্যা

মাগুরার রূপগঞ্জে গৃহবধূকে গলাটিপে হত্যা

নিউজ ডেস্কঃ রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও দেবর মিলে ১ গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় ঘটে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার মাগুরা জেলার শ্রীপুর থানার সদর এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী ছিলেন।

সাজ্জাদ হোসেন তার স্ত্রী আয়েশা আক্তার ও ভাই আব্দুল আলীকে নিয়ে মৈকুলী এলাকার আহাম্মদ আলী সরকারের বাড়িতে বসবাস করছিলেন। সাজ্জাদ স্থানীয় ব্রি ব্রাদার্স নামে ১টি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন পারিবারিক বিষয়াদি নিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল আলীর সঙ্গে গৃহবধূ আয়েশা আক্তারের বেশ কয়েক দিন ধরে ঝগড়া-ঝাটি চলে আসছিল।

ঝগড়া-ঝাটিকে কেন্দ্র করে আজ বুধবার বিকেল ৫টার দিকে স্বামী সাজ্জাদ হোসেন ও দেবর আব্দুল আলী ক্ষিপ্ত হয়ে গৃহবধু আয়েশা আক্তারকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনা টের পেয়ে ঘরে আয়েশা আক্তারের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় দেবর আব্দুল আলীকে আটক করেছে পুলিশ। গৃহবধূর স্বামী সাজ্জাদ হোসেনকে আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন