News71.com
 Bangladesh
 04 May 16, 09:21 AM
 602           
 0
 04 May 16, 09:21 AM

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস দুই দিনের পুলিশ রিমান্ডে ।।

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস দুই দিনের পুলিশ রিমান্ডে ।।

নিউজ ডেস্কঃ নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে মহামান্য আদালত।

রাজধানীর কলাবাগান থানার এসআই শামীম আহাম্মেদ আজ এই শিক্ষককে মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ফেরদৌসের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ সেলিম।

আদালত পুলিশের প্রসিকিউশন কর্মকর্তা পার্থ চট্টপাধ্যায় বলেন, শুনানি শেষে মহানগর হাকিম দেলওয়ার হোসাইন জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সহায়তায় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ছিলেন আইনজীবী ফাহামিদা আকতার। তিনি বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রীর প্রতিনিধিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌস আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নামে অভিযুক্ত কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আজ ভোরে রমনা এলাকার একটি বাসার ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

উল্লেখ্য, ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন