News71.com
 Bangladesh
 04 May 16, 09:24 AM
 607           
 0
 04 May 16, 09:24 AM

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

 

নিউজ ডেস্কঃ ২৫ মার্চকে জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ নামে একটি সংগঠন।

 আজ সন্ধ্যায় সংগঠনের ১৩ সদস্যের প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে এ দাবি জানিয়ে স্মারকলিপি দেয়।

 নৌপরিবহন মন্ত্রী ও সংগঠনের আহ্বায়ক শাহাজান খানের নেতৃত্বে অন্যান্য সদস্যরা হলেন, শিরীন আক্তার, ইসমত কাদির গামা, বদরুদ্দোজা নিজাম, আলা উদ্দিন মিয়া, কামাল উদ্দিন, রোকেয়া প্রাচী, শাহাব উদ্দিন, রহমত আলী, মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম), মোকলেছুর রহমান, হাসনে খসরু ও নজরুল ইসলাম।

 স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক গণহত্যা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন