
নিউজ ডেস্কঃ রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।আজ বুধবার রূপনগরের বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন— মনির হোসেন ও ভদ্র কর্মকার।
তারা কাভার্ডভ্যানের চালক ও হেলপার।রূপনগর থানার উপ-পরিদর্শক এসআই মনিরুজ্জামান বলেন ১টি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাকের সংঘর্ষে ২জন নিহত হন। নিহতদের মধ্যে মনিরের গ্রামের বাড়ি ঝালকাঠিতে ও ভদ্রের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ২টি ঢাকা মেডিকলে কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।