News71.com
 Bangladesh
 04 May 16, 09:28 AM
 618           
 0
 04 May 16, 09:28 AM

গাজীপুরের সিটি মেয়র মান্নানের ৩দিনের পুলিশ রিমান্ডে...

গাজীপুরের সিটি মেয়র মান্নানের ৩দিনের পুলিশ রিমান্ডে...

 

নিউজ ডেস্কঃ নাশকতার দুই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে গাজীপুরের পৃথক দুই আদালত এ আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, জয়দেবপুর থানার একটি মামলায় এক দিন এবং কালিয়াকৈর থানার অপর মামলায় এম এ মান্নানের দু্ই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কালিয়াকৈর থানার মামলায় আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এবং জয়দেবপুর থানার মামলায় আদেশ দেন বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবদুল হাই।

উল্লেখ্য, ১৫ই এপ্রিল রাতে নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার হন এম এ মান্নান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন