
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় অস্ত্র ও মোটরসাইকেল সহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে শহরের হরিশংকর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । পুলিশ জানায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় শহরে টহলরত পুলিশ সদস্যরা ৩ যুবককে ধাওয়া দেয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি পিস্তল, রাইফেলের গুলি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ।এদিকে গ্রেফতার হওয়া সবাই শহরের চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।