News71.com
 Bangladesh
 04 May 16, 11:12 AM
 727           
 0
 04 May 16, 11:12 AM

নিরীহ চেহারার এই গাছটি মাত্র ১৫ মিনিটেই আপনার জীবন নিয়ে নিতে পারে ।।

নিরীহ চেহারার এই গাছটি মাত্র ১৫ মিনিটেই আপনার জীবন নিয়ে নিতে পারে ।।

নিউজ ডেস্কঃ গাছটির নাম বললে চেনা চেনা লাগতে পারে। অফিস, স্কুল বা বাড়িতে শখ করে লাগানো পাতাবাহারটি যে কি ভয়ংকর, তা আমরা ঘুণাক্ষরেও টের পাই না! এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মৃত্যুও হতে পারে।

বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে ভালোবাসেন অনেকেই। তবে গাছ রাখার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গাছটি আমাদের কোনো ক্ষতি করতে সক্ষম কি না। বিশেষ করে বাসায় ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। এই যে গাছটির ছবি দেখছেন, তার বৈজ্ঞানিক নাম হলো Dieffenbachia এবং অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডোরে, এমনকি বাসাবাড়ির বারান্দাতেও এই গাছকে দেখা যায়। সুন্দর এই গাছটি যে আসলে আমাদের ক্ষতি করতে সক্ষম তা আমরা কেউই জানি না।

Dieffenbachia খুব সুন্দর একটি পাতাবাহার। এটাকে বাসায় রাখা তো উচিতই নয়, তার পাশাপাশি বাইরেও এই গাছ দেখলে বাচ্চাদেরকে এর কাছাকাছি যেতে দেওয়া উচিত নয়। এর প্রভাব এতই খারাপ যে, এর যে কোনো অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে।

এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান থেকে সরাতে না চান বা সরানো সম্ভব নাও হয়, তাহলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা ঠেকানো সম্ভবপর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন