News71.com
 Bangladesh
 05 May 16, 01:43 AM
 547           
 0
 05 May 16, 01:43 AM

গাড়িতে সাংবাদিক, পুলিশ, অ্যাডভোকেট স্টিকার নিষিদ্ধ

গাড়িতে সাংবাদিক, পুলিশ, অ্যাডভোকেট স্টিকার নিষিদ্ধ

নিউজ ডেস্ক : প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টিকার বাদে সাংবাদিক, পুলিশ এবং অ্যাডভোকেট স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। তারা আলগা স্টিকার ব্যবহার করছেন, সেটি করা যাবে না। যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে।

এছাড়া রাজধানী ঢাকায় গাড়িতে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলতে নির্দেশ দেন তিনি। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন