News71.com
 Bangladesh
 05 May 16, 10:49 AM
 617           
 0
 05 May 16, 10:49 AM

ভারতের মেঘালয় সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার ।।

ভারতের মেঘালয় সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ ভারতের মেঘালয় সীমান্তের তোরা জেলার বারেংগাপাড়া এলাকায় গতকাল দুপুরে রফিকুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুককের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রফিকুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ সকাল ৯টার দিকে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বিজিবির নিকট হস্তান্তর করার কথা রয়েছে বিএসএফ কর্তৃপক্ষের। 

 সীমান্তের সূত্র অনুযায়ী, ভারতের মেঘালয় রাজ্যের বারাংগাপাড়া এলাকায় গতকাল দুপুরে বাংলাদেশি যুবক রফিকুলের লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ। স্থানীয়দের নিকট থেকে লাশটি বাংলাদেশি  যুবকের হতে পারে জেনে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে বিজিবিকে অবহিত করে। বিজিবিও স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে লাশটি নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের আব্দুল করিমের ছেলে রফিকুলের বলে নিশ্চিত হলে আজ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

স্থানীয় একটি সূত্রেমতে, গরু চোর সন্দেহে স্থানীয় অধিবাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। অপর একটি সূত্রমতে,  রফিকুল ছিলেন মানসিক ভারসাম্যহীন। গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তিনি সীমান্তের ওপারে বারাংগা পাড়ায় গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে ভাঙচুর-গালাগাল শুরু করলে স্থানীয় অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ব্যাপক মারধর করে। এতে তিনি মারা যান।

নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে গতকাল রাত ১০টার দিকে বলেন, শুনেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। গত ২রা মে থেকে সে নিখোঁজ ছিল। আজ সকাল ৯টায় নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তার লাশ হস্তান্তরের কথা। তবে অফিসিয়ালি আামকে কিছু জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন