News71.com
 Bangladesh
 05 May 16, 01:00 AM
 628           
 0
 05 May 16, 01:00 AM

জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে কয়রা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে কয়রা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টায় দলীয় কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ, দপ্তর সম্পাদক ইকরামুল হক, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবিন, ইসহাক আলী, সোহেল রানা সৌরভ, শহিদুল, রায়হান কবির চঞ্চল, আঃ সালাম, মাকসুদুর, রাজু, আক্তার, মেহেদী, আলফাজ, আসাদুল, রেজয়ান, শামীম, মারুফ, ইউনুস, মাসুদ, আনিস, নাসির, মামুন, আকাশ, জাকির, শরিফুল, বিল্লাল, হারুন, খালেক, বিপ্লব, আক্তারুল, মোকারম, রিয়াসাদ, আরাফাত, রুবেল, রিপন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। খবর বিজ্ঞপ্তি 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন