News71.com
 Bangladesh
 05 May 16, 01:17 AM
 590           
 0
 05 May 16, 01:17 AM

জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন যুদ্ধাপরাধী নিজামী ।। আইনজীবী তুরিন আফরোজ

জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন যুদ্ধাপরাধী নিজামী ।। আইনজীবী তুরিন আফরোজ

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তুরিন আফরোজ বলেছেন, আলবদর নেতা নিজামী সাহেব জাতিকে মেধাশূন্য করার কৌশল হাতে নিয়েছিলেন। দীর্ঘদিন পর তার ফাঁসির রায়ে আজ জাতি কলঙ্কমুক্ত হলো।

আজ সকালে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তুরিন আফরোজ বলেন, নিজামী আল বদর বাহিনীর নেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। এ দেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন তিনি। একই অপরাধে মুজাহিদের ফাঁসি হয়েছে। আজ বিজ্ঞ আদালত নিজামীরও ফাঁসির রায় বহাল রাখলো।

এ রায়ের মাধ্যমে আদালত যেমন নিরপেক্ষতার প্রমাণ করেছে তেমনি বিচারহীনতার সংস্কৃতির বাইরে মানুষের মধ্যে বিচার নিয়ে আস্থা ফিরে আসবে বলেও মনে করেন এ আইনজীবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন