News71.com
 Bangladesh
 05 May 16, 02:27 AM
 592           
 0
 05 May 16, 02:27 AM

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ।।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ।।

নিউজ ডেস্কঃ ঢাকা সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যার পর বাংলাদেশের নিরাপত্তার অবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল ঢাকায় আসেন নিশা।


রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও বৈঠকে ছিলেন। বৈঠটিকে ‘গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে বিসওয়াল পর এক টুইটে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলা’র বিষয়ে তারা আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় খুনের দুদিন পর গত ২৮শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপচারিতায় খুনিদের গ্রেপ্তারের আহ্বান জানানোর পাশাপাশি তার সহকারী নিশাকে ঢাকায় পাঠানোর কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।


বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এর আগেও কয়েকবার ঢাকা সফর করা নিশা দেশাই গতকাল ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে জুলহাজ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেন। এরপর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, জুলহাজ তার সাহস ও আত্মউৎসর্গের জন্য সবার মনের মাঝে বেঁচে থাকবেন এবং তার কাজের ক্ষেত্রে তিনি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।


আজ সফর শেষে ঢাকা ত্যাগ করার আগে যুক্তরাষ্ট্রের এই সহকারীমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন