News71.com
 Bangladesh
 05 May 16, 05:19 PM
 602           
 0
 05 May 16, 05:19 PM

আজীবন সম্মাননা পাচ্ছেন তপন মাহমুদ ও আবদুল্লাহ আবু সায়ীদ ।।

আজীবন সম্মাননা পাচ্ছেন তপন মাহমুদ ও আবদুল্লাহ আবু সায়ীদ ।।

নিউজ ডেস্কঃ চ্যানেল আইয়ের আয়োজনে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে রবীন্দ্র মেলা। এতে আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ।

আগামী ৮ই মে রাজধানীর তেঁজগাওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্রমেলায় তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

আজ দুপুরে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সেখানে সম্মাননাপ্রাপ্ত দুই গুণী শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের হেড অব প্রোগ্রাম আমীরুল ইসলাম বলেন, এ নিয়ে ১১ বারের মতো হতে যাচ্ছে রবীন্দ্র মেলা। তবে এবারই প্রথম মেলাটি সকালে না হয়ে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন