News71.com
 Bangladesh
 05 May 16, 05:43 PM
 577           
 0
 05 May 16, 05:43 PM

নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল ।।

নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল ।।

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামিলীগের নেতাকর্মীরা। আজ বেলা ১টার দিকে নগর আওয়ামিলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়েই শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আওয়ামিলীগের নেতারা। সমাবেশে রাজশাহী নগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন