News71.com
 Bangladesh
 05 May 16, 05:51 PM
 575           
 0
 05 May 16, 05:51 PM

জামালপুরে ১০ হাজার মণ পাট আগুনে পুড়ছে ।।

জামালপুরে ১০ হাজার মণ পাট আগুনে পুড়ছে ।।

নিউজ ডেস্কঃ জামালপুরে ৩টি পাট গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ হাজার মণ পাট। আজ বেলা ১২টার দিকে শহরের তমালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, আজ সকাল ১২টার দিকে শহরের তমালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে অগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী লুৎফর রহমান ও বিজন কুমারের গুদামে। খবর পেয়ে জামালপুর ও শেরপুরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জামালপুর অঞ্চলের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস বলেছেন, বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন