News71.com
 Bangladesh
 05 May 16, 05:53 PM
 580           
 0
 05 May 16, 05:53 PM

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ।।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ।।

নিউজ ডেস্কঃ নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

আজ দুপুর ১টায় নিশা দেশাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশে সাম্প্রতিক মুক্তমনা লেখক, প্রকাশক, ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ড ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন