News71.com
 Bangladesh
 05 May 16, 07:16 PM
 609           
 0
 05 May 16, 07:16 PM

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার।।

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার।।
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ওয়াসার মোড় এলাকার একটি ভবনের ছাদ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের হাটহাজারী উপজেলার মদনহাট শাখার কর্মকর্তা মো. ইসহাকের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

আক সকালে স্থানীয়রা ঝুলন্ত মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে পাঁচতলা ভবনের ছাদে পানির ট্যাংকে ওঠার সিঁড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ইসহাকের মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মুমু বলেন, কয়েকদিন আগে বাড়ি আসি। তখন বাবাকে হতাশাগ্রস্ত দেখি। এমনিতে নানুর মৃত্যুর পর মা মানসিক সমস্যায় ভুগছিলেন। গত বুধবার রাতেও বাবা আমাকে বার বার বলছিলেন, তুই-ই আমার সব। আমার সব টাকা-পয়সা, সম্পত্তি, কাগজপত্র তোকে দেখিয়ে দিচ্ছি। যদি আমি মরে যাই, তুই সব বুঝে নে। বাবা প্রায়ই বলতেন অফিসের অতিরিক্ত কাজের কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন