
সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বেগম রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা কিছু পাওয়ার লোভে রাজনীতি করে না, ভালো রাজনীতি পাওয়ার জন্য করে। তিনি ত্যাগী নেতাদের সম্মানিত করার আহ্বান জানিয়ে আরও বলেন, অতীতে পার্টির অনেক বিভ্রান্তির মধ্যে গেছে। এখন থেকে আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। তিনি ১৪ই মে জাতীয় সম্মেলনকে সফল করার আহ্বান জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় সম্মেলনে প্রমাণ করবো জাতীয় পার্টিই বাংলাদেশের ভবিষ্যৎ।
সভায় হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠানের কারণে সংঘাত গ্রামপর্যায়ে চলে গেছে। অতীতেও জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন ভালোবাসা ও উন্নয়ন দিয়ে জনগনকে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা ও পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করবে।
সভায় মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, জাতীয় সম্মেলনে জাতীয় পার্টির জন্য এক সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের সূর্য উদয় হবে।