News71.com
 Bangladesh
 05 May 16, 07:52 PM
 770           
 0
 05 May 16, 07:52 PM

বিএনপি নয় এবার নির্বাচন বয়কট করলেন আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থী

বিএনপি নয় এবার নির্বাচন বয়কট করলেন আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থী

নিউজ ডেস্কঃ একাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নির্বাচন থেকে সরে দাডালেও এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খোদ আওয়ামিলীগের প্রাথী । তবে বিএনপি প্রাথীর উপর রাগ করে নয় নিজদলের বিদ্রোহী প্রাথী ও প্রসাশনের উপর ক্ষোভ করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আজ রীতিমত সাংবাদিক সন্মেলন করে ভোট বর্জন করলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাসান জোবায়ের হিটলার । আজ বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসান জোবায়ের হিটলার জানান, স্থানীয় পুলিশ প্রশাসনে পক্ষপাতমূলক আচরণ, নির্বাচনের প্রচারণায় বাধা ও দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তিনি এ ঘোষণা দেন।

গত বুধবার বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাবে তিনি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। এ আল্টিমেটাম শেষ হওয়ার পরে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী মোস্তুফা কামালের সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে।

ফলে আওয়ামী লীগ শুন্য হয় পড়ে ধানুয়া কামালপুর। এছাড়া পুলিশের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাতে বাধা দেওয়ারও অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন