News71.com
 Bangladesh
 05 May 16, 07:54 PM
 574           
 0
 05 May 16, 07:54 PM

বজ্রপাতের কারণে জামালপুরে পাটগুদামে অগ্নিকাণ্ড ।।

বজ্রপাতের কারণে জামালপুরে পাটগুদামে অগ্নিকাণ্ড ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের তমালতলা চাপাতলার ঘাটে বজ্রপাতের সময় একটি পাট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টায় বৃষ্টির মধ্যে কিছুক্ষণ পর বজ্রপাত হওয়ার সময় পাটের ওই গুদামে আগুন লাগে।

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীন বলেন, সকাল সাড়ে ১০টায় বৃষ্টির সময় বজ্রপাতে চাপাতলার ঘাটে আমজাদ হোসেনের পাট গুদামে আগুন লাগে। ওই গুদাম ভাড়া নিয়ে ফারুক হোসেন, লুৎফর রহমান ও বিজন কুমার নামে তিন ব্যবসায়ী পাট রেখেছিল। গুদামটিতে প্রায় ১০ হাজার মণ পাট ছিল। এর অধিকাংশই পুড়ে গেছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, দমকল বাহিনীর ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হচ্ছে।

জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ব্যবসায়ীরা বজ্রপাতে আগুন লাগার কথা বললেও পুলিশের পক্ষ থেকে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন