News71.com
 Bangladesh
 05 May 16, 07:59 PM
 634           
 0
 05 May 16, 07:59 PM

জুলহাস হত্যা তদন্তের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র: নিশা দেশাই

জুলহাস হত্যা তদন্তের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র: নিশা দেশাই

নিউজ ডেস্ক: দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন জুলহাস মান্নানের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের চূড়ান্ত পরিণতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের নিশা দেশাই এ মন্তব্য করেন।

নিশা দেশাই বলেন আমরা জুলহাস মান্নানের নৃশংস হত্যাকাণ্ডে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি মার্কিন সরকারের ১জন কর্মী ছিলেন। বাংলাদেশে যেসব সাহসী লোকজন এখানকার বৈচিত্র্যময় সংস্কৃতিকে এগিয়ে নিতে চেয়েছিলেন তাঁদের মৃত্যুতেও আমরা মর্মাহত।

বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলি ও হামলার পর আইএস দায় স্বীকার করে আসছে। বাংলাদেশে আইএসের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে নিশা দেশাই বলেন জুলহাস মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকার যা যা করছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন ।তবে আমরা এই হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের খুঁজে বের করার যে চেষ্টা বা প্রয়াস চলছে তার চূড়ান্ত পরিণতি দেখতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন