
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রিভিউ রায় পুনর্বিবেচনা আবেদন খারিজের প্রতিবাদে নগরীর রেলস্টেশন রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা ।
আজ বৃহস্পতিবার দুপুরে এ মিছিল বের হওয়ার কয়েক মিনিট পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জামায়াতের নেতাকর্মীরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রায় পুনর্বিবেচনা আবেদন আদালত খারিজ করে দেওয়ার ১ ঘণ্টার মাথায় পুরাতন রেলস্টেশন চত্বরে ২০-২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। পরে নগর জামায়াতের ব্যানারে ১টি মিছিল নিয়ে টাইগার পাসের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ।
কোতয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন জামায়াত-শিবির মিছিল বের করার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি ।