
নিউজ ডেস্কঃ বরিশালকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মো. গাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ উপ-পরিচালক হাসিনা বেগম, বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবাই ‘আর নয় বাল্যবিবাহ’ মর্মে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।