
নিউজ ডেস্কঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামে ১০ম শ্রেণির ছাত্রী দীপা রুবাইয়া রিতুকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা ।গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।
রিতু স্থানীয় ১টি মাদ্রার ১০ম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মো. দুলু সরকার।এ বিষয়ে পুলিশ বলেন গতকাল রাত সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী ওই ছাত্রীকে এসিড নিক্ষেপ করে। এতে তার মুখের ১ পাশ ও কান পুড়ে যায়।রিতুর দাদী বলেন গতকাল সন্ধ্যায় নিজ ঘরের জানালার পাশে টেবিলে বসে পড়ালেখা করছিলো। হঠাৎ তার শরীরে ইনজেকশনের সিরিঞ্জ থেকে বেরিয়ে আসা পানির মতো কিছু একটা পড়লে জ্বালা করতে থাকে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে মা-বাবাসহ অন্যরা এগিয়ে আসেন এবং পানি ঢালতে থাকেন।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়।তিনি বলেন রিতুর সহপাঠী আশরাফুল ইসলাম গতকাল বিকেলে রিতুর মোবাইলে ১টি খারাপ ভাষায় ম্যাসেজ পাঠায়। এরপর সন্ধ্যায় তার শরীরে এসিড ছুড়া হয়। রিতুকে ভর্তির সময় হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসারকে এসিডের পরিবর্তে এসোল্ড লিখতে বলে সন্ত্রাসীরা ।
এলাকাবাসীর ধারণা সহপাঠী আশরাফুলের প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়েই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।রিতুর ভাই রাজিবুল ইসলাম বলেন আমার বোন রাতে ঘরের জানালার পাশে পড়ালেখা করছিলো। সে সময় দুর্বৃত্তরা তাকে এসিড নিক্ষেপ করে। যারা আমার বোনকে এসিড নিক্ষেপ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক ।