News71.com
 Bangladesh
 05 May 16, 08:32 PM
 519           
 0
 05 May 16, 08:32 PM

নিখোঁজ বাংলাদেশি এক শিশুর লাশ পাওয়া গেল ভারত সীমান্তে ।।

নিখোঁজ বাংলাদেশি এক শিশুর লাশ পাওয়া গেল ভারত সীমান্তে ।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডিমলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে ভারত সীমান্তের এক ভুট্টা ক্ষেতে। নিহত ইয়াসমিন (৯) নীলফামারী উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের ইয়াছিন আলীর মেয়ে। সে দক্ষিণ ঝাড়সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

থানার হাট ৭ বিজিবি ব্যাটালিয়ানের ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কালাম বলেন, ভারতের সীমান্ত এলাকা শিংপাড়া অংশে লাশ পাওয়ার পর গতকাল রাতে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশ নিয়ে যায়। তিনি বলেন, লাশ পাওয়ার পর দুই দেশের পুলিশ ও বিজিবি এবং বিএসএফের যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের কুচলিবাড়ি থানা পুলিশ লাশ নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আগামিকাল পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে।

শিশুটির বাবা ইয়াছিন আলী বলেন, গত শনিবার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল ইয়াসমিন। সন্ধ্যায় ইয়াসমিনের খালা হোসনে আরা ফোন করে জানায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়ের সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। গতকাল দুপুরে তিস্তা নদীর ওপারে ভারতের শিংপাড়া অংশের একটি ভুট্টা ক্ষেতে মেয়ের লাশ দেখতে পায় সেখানকার লোকজন। তাদের দেওয়া খবেরে সেখানে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি।

পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, লাশ পাওয়ার খবর পেয়ে বিষয়টি ডিমলা থানা পুলিশ এবং থানার হাট বিজিবি ক্যাম্পে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন