News71.com
 Bangladesh
 05 May 16, 09:55 PM
 624           
 0
 05 May 16, 09:55 PM

কুমিল্লায় চৌদ্দগ্রামে সতন্ত্র চেয়ারম্যান প্রাথীর মিছিলে হামলা ।। একজন গুলিবিদ্ধ সহ আহত ২০

কুমিল্লায় চৌদ্দগ্রামে সতন্ত্র চেয়ারম্যান প্রাথীর মিছিলে হামলা ।। একজন গুলিবিদ্ধ সহ আহত ২০

নিউজ ডেস্কঃ কুমিল্লার নির্বাচনী মিছিলে চোরাগোপ্তা হামলায় ১জন গুলিবিদ্ধ সহ ২০জন আহত হয়েছেন। আহতদের ২জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায় আগামী ৭ই মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার শেষ প্রচারণায় মুন্সিরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আলম মোল্লার আনারস মার্কার সমর্থনে ১টি মিছিল বের করে। মিছিলটি মুন্সিরহাট বাজারে প্রবেশ করলে অজ্ঞাতস্থান থেকে দুর্বৃত্তরা মিছিলকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ এবং গুলি ছুড়তে থাকে। এসময় কমপক্ষে ২০জন আহত হন বলে জানা যায় ।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ওই ইউনিয়নের বাংপাই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: আলম ও ইটপাটকেলের আঘাতে আহত বিষবাগ গ্রামের দুধু মিয়ার ছেলে জাকির হোসেনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা: মো: রাসেল খান বলেন আহতদের মধ্যে ১জন গুলিবিদ্ধ হয়েছেন ।চৌদ্দগ্রাম থানার এস আই শংকর মজুমদার বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন