News71.com
 Bangladesh
 05 May 16, 09:59 PM
 599           
 0
 05 May 16, 09:59 PM

কমলাপুরে ২৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২ ।।

কমলাপুরে ২৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ২৭ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। আটককৃতরা হলো-ওসমান গনি (২৭) ও নুরুল ইসলাম (৫৪)। উভয়ের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে।

আজ বিকেল পৌনে ৫টার দিকে কমলাপুর রেলস্টেশন ৭ নম্বর প্ল্যাটফরম এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার চালানসহ অভিযুক্তদের আটক করা হয়।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন যাত্রী ওসমান গনি ও নুরুল ইসলাম। তারা উভয়েই কমলাপুর রেলস্টেশনে ট্রেন থেকে নেমে তড়িঘড়ি করে ৭ নম্বর প্লট ফরম এলাকা দিয়ে বের হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর জিআরপি থানা পুলিশ সন্দেহজনক মনে করে তাদেরকে আটক করে। পরে ওসমান গনি ও তার সহযোগী নুরুল ইসলামের শরীরে তল্লাশি চালিয়ে দুই পায়ের মধ্যে বিশেষভাবে রক্ষিত এ্যাংলেট দিয়ে মুড়ানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে রয়েছে ৯ হাজার ৮৫০ ইউরো, ৫১ হাজার ৫শ' সৌদি রিয়াল, ৮ হাজার ৮শ' ইউএস ডলার ও ৭শ' দুবাই রিয়াল। বাংলাদেশী টাকায় যার সমপরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ লাখ টাকা।

কমলাপুর জিআরপি সংশ্লিষ্ট সুত্র জানায় আটককৃত ব্যক্তিরা চট্টগ্রাম থেকে বৈদেশিক মুদ্রাগুলো বহন করে বিদেশে পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মুদ্রা পাচারের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃত ওসমান গনি ও নুরুল ইসলাম মুদ্রা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন