
নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি’র ব্যক্তিগত সহকারী ও সহকারী রেজিস্ট্রার আব্দুল হান্নান এবং ট্রেজারার অফিসের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রমতে, কর্মকর্তাদের মারধর, অফিস কক্ষে প্রবেশ করে ভাংচুর, কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করার অভিযোগে আজ বিকেল ৬টায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, কর্মচারী দক্ষতা ও শৃংখলাবিধির ৩ এর সি এবং ই ধারা মতে অফিস শৃংখলা ভঙ্গ ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের নির্দেশে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।