
নিউজ ডেস্কঃ বরিশালে ২টি ট্রাকসহ ৩০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ির রেণুপোনা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ৩৭ পাচারকারীকে।
আজ বৃহস্পতিবার ভোরে গোপণ সূত্রের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন আটকদের রেণু পোনাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাদের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। পরে রেণু পোনাগুলো কীর্তনখোলা নদীর ডিসি ঘাটে অবমুক্ত করা হয় ।