News71.com
 Bangladesh
 05 May 16, 11:06 PM
 3053           
 1
 05 May 16, 11:06 PM

নিউজ৭১ এর পাঠক সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে ।। সংশ্লিষ্ট সকলকে সম্পাদকের শুভেচ্ছা

নিউজ৭১ এর পাঠক সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে ।। সংশ্লিষ্ট সকলকে সম্পাদকের শুভেচ্ছা

নিউজ৭১ এর পাঠকের গন্ডি ৫ লাখ ছাড়িয়েছে । আজ ৫ মে বাংলাদেশের সহানীয় সময় রাত্র সাড়ে আটটার মধ্যেই এই সংখ্যা অতিক্রম করে নিউজ৭১। এত স্বল্প সময়ে নিউজ৭১ এই বিপুল সংখ্যক পাঠক আমাদের অনুপ্রাণিত করেছে। এইতো সেদিন ১ লা বৈশাখ বাংলা নববর্ষের দিন সকালেই তিন লাখ পাঠকের গন্ডি অতিক্রম করেছিল আমাদের-আপনাদের সকলের প্রিয় নিউজ৭১। আর আজ ৫ মে'তে ৫ লাখ। সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছে । কিন্ত এটাই সত্য।

আজকের দিনটা নিউজ৭১ পরিবারের জন্য অতি আনন্দের দিন। আজকের এই দিনে নিউজ৭১ এ কর্মরত আমার সকল সহকর্মীদের আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই। যারা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে এত সল্প সময়ে নিউজ৭১ কে আজকের এই জায়গায় উন্নীত করেছে । পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়িদের। যাদের সহযোগীতা ছাড়া কোন অবস্থাতেই এই মাইলফলক অর্জন সম্ভব হতো না ।

আজকের এই আনন্দের দিনে সকলকে আরও একটা খুশীর খবর দিতে চাই নিউজ৭১ পরিবারের পক্ষ থেকে। অচিরেই আমরা সকলের জন্য সম্পুর্ণ নতুন প্রযুক্তি সম্বলিত অনলাইন রেডিও চালু করতে যাচ্ছি । আমাদের রেডিও স্টেশনের নাম হচ্ছে নিউজ৭১ রেডিও। ইতিমধ্যেই আমাদের www.news71radio.com-এর নির্মান কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা এটিকে সর্বসাধারণের কাছে উপস্থাপন করতে সক্ষম হব।

আমাদের এই বিশেষ ধরনের রেডিও শোনার জন্য শ্রোতাদের নতুন কোন ইলেকট্রনিক ডিভাইসের দরকার হবে না । এমনকি মোবাইল থেকে রেডিও শুনতে কোন হেডফোনেরও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ সম্বলিত একটি মোবাইল ফোন থাকলেই চলবে । পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন লোক আমাদের রেডিও শুনতে পাবেন ।

পরিশেষে সকলকে আবারও নিউজ৭১ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি । পাশাপাশি অতীতের মত ভবিষ্যতেও সব সময় আমাদের পাশে থেকে সার্বিক সহযোগীতা ও গঠনমূলক পরামর্শ প্রদানের আহবান জানাচ্ছি। সকলে ভাল থাকবেন।

অজয় সরকার

সম্পাদক নিউজ৭১,

ঢাকা-বাংলাদেশ ।

Comments

monoranjan biswas

2016-05-05 11:38:46


Dada nomos ker .apni samner dika aro agia jan a kamona kori & apnar news 71 successful houk.

নিচের ঘরে আপনার মতামত দিন