News71.com
 Bangladesh
 05 May 16, 11:18 PM
 612           
 0
 05 May 16, 11:18 PM

দুর্নীতির মামলায় ৩ জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে দুদক ।।

দুর্নীতির মামলায় ৩ জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে দুদক ।।

নিউজ ডেস্কঃ ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় তিন জেলা থেকে চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বিকেলে দুদকের প্রধান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বলেন, গতকাল একজন এবং আজ তিনজনকে পৃথক জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের মেসার্স আশা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক আরমান আলী, ভোলার মনপুরার সাবেক পিআইও সিরাজুল ইসলাম, ফেনী সদরের মোটবীর বেলাল হোসেন ও একই জেলার শাহজাহানপুরের মীর হোসেন ভূঁইয়া।

দুদকের দায়ের করা মামলায় আরমান আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জনতা ব্যাংকের দিনাজপুর শাখা থেকে ৪ কোটি ৯১ লাখ ৬০ হাজার ৩৫৩ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। তাকে গতকাল জেলা শহর থেকে গ্রেফতার করা হয়। ভোলার সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলার অভিযোগ, তিনি একটি প্রকল্পের নামে ১ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। তাকে আজ বরিশাল থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া বেলাল হোসেন সোনালী ব্যাংক ফেনী শাখা থেকে ক্ষুদ্র ব্যবসার নামে ঋণ নিয়ে ৬ লাখ ১৮ হাজার ৯২৪ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। আর মীর হোসেন ভূঁইয়া ব্যাংকের একই শাখা থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ মামলা ছিল। তাদের দু’জনকেই ফেনী থেকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন