
নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দীতে উপজেলা আওয়ামী লীগের নেতাকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বাটুল নামের ১ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক বাটুল সারিয়াকান্দী পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ।
গোপন সূত্রে জানা যায় পুকুর লীজ নেয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে সারিয়াকান্দী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মতিউর রহমানের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাটুল। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানোর পর পুলিশ আজ বৃহস্পতিবার সন্ধায় বাটুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ।সারিয়াকান্দী থানার ওসি ওয়াহেদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।